ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বলেছেন, শত্রুরাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।গতকাল রোববার একটু ভিন্ন ধরনের পোস্ট করেন অভিনেত্রী পরীমনি। নিজের স্ট্যাটাসে পরীমনি লেখেন- ‘শুনলে হয়তো অনেকে অবাক হবেন- চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট— এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কী হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা বেড়েছে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করেছে। আহা, যদি জানত!’
পরীমনি আরও লিখেছেন- ‘এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। ফলাফল- নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!’
বিনোদন ডেস্ক : ৪২ বছরে পৌঁছেও সৌন্দর্য এতটুকু কমেনি বলিউড অভ...
বিনোদন ডেস্ক : দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ ...
বিনোদন ডেস্ক : বলিউড চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করার আগ...
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয়ের মাইল...
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিম...

মন্তব্য (০)