ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পিপিএম।রোববার(১৯ মে) দুপুরে পুলিশ লাইন্স মাঠে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ২য় ধাপে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুরে আগামী ২১ মে নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ১১০৩ জন অফিসার ও ফোর্স নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়, এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা। তিনি আরো বলেন, নির্বাচন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। অব্যাহত আছে নিরবিচ্ছিন্ন ডমিনেশেন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ।
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমু...
নিউজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আ...
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধা...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুল...
নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, মহাসড়ক...

মন্তব্য (০)