• জাতীয়

মাগুরার রেললাইন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রেলমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার রেললাইন ঝিনাইদহের কালীগঞ্জের সাথে যুক্ত হবে ।১৮ মে শনিবার দুপুরে  মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে  এসে মাগুরার ঠাকুরবাড়ির এলাকায় প্রস্তাবিত রেল স্টেশনে রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ,এমপি  এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেললাইন শুধু মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীএ সময় দীর্ঘ তিন বছরে রেললাইনের মাগুরা অংশের নির্মাণ কাজ শুরু না হওয়ায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী।

 তিনি বলেন, “আমরা দীর্ঘদিন আগে জমি অধিগ্রহণের টাকা দিয়ে দিয়েছি এত দিন পরে ডিসি সাহেব কেন জমি দিতে পারছে না বুঝতে পারছি না ।কি সমস্যা আছে বাস্তবে দেখার জন্য এখানে এসেছি”রেলমন্ত্রী বলেন, রেললাইন শুধু মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার প্রথমে তিনি কামারখালী এলাকায় প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।পরে দুপুর ২টায় তিনিমাগুরা ঠাকুরবাড়ির এলাকায়  প্রস্তাবিত স্টেশনের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মাগুরার দুই সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা আওয়ামীলীগের পক্ষ‌ থেকে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা,নবনির্বাচিত মাগুরা সদর সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান, সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা খন্দকার মাশরুর রেজা প্রমুখ।

উল্লেখ্য   মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ উদ্ভোধন করা হয় ২০২১ সালে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক হাজার দুইশত দুই কোটি টাকা ।যৌথভাবে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন,বাংলাদেশের ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও মীর আক্তার হোসেন লিমিটেড।এরই মধ্যে ফরিদপুর অংশের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হলেও  মাগুরা অংশে এখনো পর্যন্ত মূল লাইনের কোন কাজই শুরু হয়নি।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,...

image

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...

image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

  • company_logo