• লিড নিউজ
  • জাতীয়

এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালন করতে চলতি বছর এখন পর্যন্ত (১৫ মে রাত ১টা ৫৯ মিনিট) সৌদি পৌঁছেছেন ২১ হাজার ৬৩ জন হজযাত্রী। মোট ৫৩টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৩১৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৮১টি ভিসা ইস্যু করা হয়েছে। সে হিসেবে এখনো ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, ৫৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে। 

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদি যায়। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যা শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যেতে পারবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন। 

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

মন্তব্য (০)





image

মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...

image

‎বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন জুনে ‎

নিউজ ডেস্কঃ আগামী জুন মাসে প্রথমবারের মতো ‘ট্রেড অ্যান...

image

‎ব্যক্তি আক্রোশ ও চরিত্রহনন বাকস্বাধীনতা নয়, এগুলো অপরাধ:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর র...

image

সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ি...

নিউজ ডেস্কঃ সরকারের ১০০ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্...

image

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে বিস্ফোরক মন্তব্য...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় ‘কিচেন ক...

  • company_logo