• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

কালীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি'র ঋণ বিতরণ 

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ "এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ" স্লোগানে গাজীপুরের কালীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমই বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।

বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে ও হিসাব রক্ষক লিটন আহমেদের সঞ্চালনায় ঋণ গ্রহণকারীরা বক্তব্য রাখেন।

জানা গেছে, পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ কর্মসূচির আওতায় স্থানীয় একজন পুরুষকে ৩ লাখ ও চারজন নারীকে আড়াই লাখ টাকা ১০ টাকা টাকাসহ দ্বিতীয় পর্যায়ে মোট ১৩ লক্ষ টাকার এসএমই ঋণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo