• বিশেষ প্রতিবেদন

শ্রমজীবী একজন মায়ের জীবনযুদ্ধ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: অল্পক্ষণেই তাড়াহুড়ো করে ছুটলেন অফিসে। পরের দৃশ্যপট আরও কঠিন। প্রচণ্ড দাবদাহ, অফিসের ভেতরে এ মাত্রা আরও বেশি। এর মধ্যেই অনেকের সঙ্গে সুইংয়ে কাজ করছেন সুমি খাতুন। দিন কেটে প্রায় সন্ধ্যা, বাসায় ফিরে ফের সংসারের কাজ শুরু…। শ্রমজীবী মায়েদের গল্প সবখানে প্রায় একই রকম।

সুমি খাতুন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিন বছর আগে স্বামীকে নিয়ে সিরাজগঞ্জ থেকে শহরে এসেছেন। ইট পাথরের শহরে আয়ের মাপকাঠিতে ঠাঁই হয়েছে তাদের শিল্পনগরী গাজীপুরের তেলিচালার ছোট্ট শ্রমিক কলিনিতে। শতশত মানুষের চাপে যেখানে টিকে থাকাই এক জীবন যুদ্ধ। হাড়ভাঙা পরিশ্রম করেও সেখানে মা স্বপ্ন বুনছেন আদরের সন্তানদের শিক্ষিত করার।

তিনি বলেন, ‘আব্বা আম্মা ছাড়া বড় হইছি মামুবাড়ি। আমার যা না অইছে মেয়াদের দিয়া তাই করমু। যত কষ্টই অইক মানুষের মতো মানুষ করমু।’

তার স্বামী মো.সেলিম হোসেনও একই কারখানায় চাকরি করেন। সেলিম বলেন, ‘দুজনে মিলে মাসে ৩০ হাজার টাকা বেতন পাই। এক রুমের ঘরে কোনোরকমে চলতাছি। সন্তানরা মারে বেশি বিশ্বাস করে, সবকিছু শেয়ার করে। এ কারণেই ছেলেমেয়েদের সঙ্গে মায়ের সম্পর্ক বেশি।’

নিঃস্বার্থ খেটে যাওয়া এই মায়েরা পরিবারের কাজ সামলে কোথাও তারা দোকানি, কোথাও আবার সুই সুতার কারিগর। আর এসব কিছুই সন্তান আর সংসারের কল্যাণে। স্বার্থহীন ভালোবাসার যে প্রতীক, সেই মায়েরা আজীবন থাকুক শ্রদ্ধা আর ভালোবাসায়-বিশ্ব মা দিবসে এমনটাই প্রত্যাশা সবার।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo