ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ উপলক্ষ্যে রোববার (৯ মে) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোট কেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল হলরুমে প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, কুড়িগ্রাম সদর নির্বাচন অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসানসহ কুড়িগ্রাম সদর উপজেলার প্রিজাইডিং অফিসার গণ।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন- পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ন সততা,সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়,এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা।
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ই...
নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ছয় কর...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ম...

মন্তব্য (০)