ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোরগের কণ্ঠে আল্লাহ,আল্লাহ জিকির!এমনই এক রহস্যময় ও অলৌকিক ক্ষমতার মোরগের দেখা মিলেছে। এমন ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। শনিবার ১১ মে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীণ ২৩নং ওয়ার্ডস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ প্রধানের বড় ভাই আনিছুল ইসলামের বাড়িতে সরেজমিনে গিয়ে এই ঘটনাটি পরিলক্ষিত হয়। এ অলৌকিক ঘটনায় ওই বাড়িতে ভীড় করছে কৌতুহলি শত শত মানুষ।
এলাকাবাসীর দাবি, এটি সৃষ্টিকর্তার বিশেষ কুদরতি খেলা। এই মোড়গটি ক্রয় করার পরই জবাই করার সময় আল্লাহর নাম জিকির করছে। তাই যে মোড়কটি ক্রয় করেছেন তিনি যেন আল্লাহর নামেই এটি লালন পালন করেন।
জানা যায়, বন্দরের ২৩নং ওয়ার্ডে স্বল্পেরচক এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসিফ প্রধানের বড় ভাই আনিছুল ইসলাম গত ৯ মে দুপুরে এক মুরগী ওয়ালার কাছ থেকে একটি মোরগ ক্রয় করেন। জবাই করার জন্য তার স্ত্রী প্রস্তুতিও নিচ্ছিলেন। এমন সময় ওই মোড়কের কন্ঠে আল্লাহর জিকির শুনে হতভম্ভ হন আনিছুল ও তার স্ত্রী। এ সময় তার স্ত্রী বারন করেন মোরগটি জবাই না করার জন্য। তার স্বামী আনিছুলকে নিষেধ করে বলেন যে মোরগটি আল্লাহর নাম জিকির করছে তাকে গলায় ছুড়ি বসানো ঠিক হবে না। তখন তারা মোরগটি স্বয লালন পালনের জন্য তার ছোট ভাই আসিফ প্রধানের হেফাজতে দিয়ে দেন। আর এমন সংবাদটি জানাজনি হতেই তার বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা।
এ ব্যাপারে আসিফ প্রধান জানান, গত পরশুদিন আমার বড় ভাই আনিছুল মোরগটি রাস্তায় এক মুরগীওয়ালার কাছ থেকে ৬শ টাকা দিয়ে খাওয়ার উদ্দেশ্যে তার কাছ থেকে কিনে নেন। কেনার পর মোরগটিকে জবাই করতে নেন, ঠিক তখনই উচ্চস্বরে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। অবাক হয়ে মোরগটি আমার ভাই ও ভাবী জবাই না করে আল্লাহর নামে লালন পালনের জন্য আমার ফার্মবাড়িতে দিয়ে দেন। ‘এটি আল্লাহ আমার ভাইয়ের ওছিলায় আমার হেফাজতে দিয়েছেন। এখন থেকে আমি এই মোরগটি লালন পালন করব।’
এদিকে স্বল্পেরচক বায়তুল নুর জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা আবু সাঈদ বলেন, আল্লাহর নিয়ামক হিসেবে মোরগটি কণ্ঠে বারবার আল্লাহর নাম নিচ্ছে। সেহেতু এটা লালন পালন করাই সওয়াবের কাজ হবে।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

মন্তব্য (০)