• লিড নিউজ
  • বিশেষ প্রতিবেদন

ফরিদপুরে স্টপেজ দাবিতে কাফনের কাপড় পড়ে ট্রেন অবরোধ, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

  • Lead News
  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'চন্দনা কমিউটার ট্রেন' ফরিদপুুর রেলস্টেশনে স্টপেজ দাবিতে কাফনের কাপড় পড়ে রেলগাড়ি অবরোধ করে মানববন্ধন হয়েছে। 

শনিবার (১১ই মে) ভোরে সাড়ে পাঁচটা থেকে প্রায় ঘন্টাব্যাপী ফরিদপুর রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় আন্দোলনকারীরা কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেললাইনের উপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করে। 

পরে পাকশীর বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন তারা।

 প্রায়  ১ ঘন্টা অবরুদ্ধ থাকার পরে আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে দাড়ালে ট্রেনটি ভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

উল্লেখ্য, গত ৫ মে থেকে রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে রাজধানী ঢাকার সাথে বাণিজ্যিকভাবে চন্দনা কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। তবে মাঝপথে ফরিদপুর রেলস্টেশনে কোন যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo