• গণমাধ্যম

টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও আলোচনা সভা কর্মসূচি পালন করেছে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

শুক্রবার (০৩ মে) বিকালে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের উদ্যোগে জেলার গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ফোরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- ফোরামের সাধারণ সম্পাদক ও কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফোরামের সহ-সভাপতি আনছার আলী, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ, গোপালপু্র  প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম মিঠু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, ফোরামের কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ, সাংবাদিক আনোয়ার সাদত ইমরান, মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও জেলার গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী ও কালিহাতী উপজেলার বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী আলোচনা সভা ও সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং গ্রামীণ সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন।

মন্তব্য (০)





image

সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পাবনায় আনু...

পাবনা প্রতিনিধি : সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার ...

image

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি ‎

নিউজ ডেস্কঃ আজ ৩ মে (রোববার) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।...

image

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণ...

পাবনা প্রতিনিধি : গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদ...

image

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সম্প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিল...

মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...

  • company_logo