ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রচন্ড তাপপ্রবাহে পৌরশহরের রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের সহমর্মিতা জানিয়ে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে উলিপুর পৌর শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী রিকশা, ভ্যান, ইজিবাইক চালক, ট্রাক চালক ও পথচারীদের হাতে এক বোতল পানি ও একটি করে স্যালাইন বিতরণ করা হয়।
প্রচন্ড তাপদাহে স্যালাইন ও পানির বোতল পেয়ে থানা পুলিশকে ধন্যবাদ জানায় পথচারীরা ও পরিবহনের চালকগন। এ সময় তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই রোদে অনেক পথচারী তৃষ্ণার্ত, স্যালাইন ও পানির বোতল বিতরন মানবিক কাজের একটি অংশ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, এসপি স্যারের দিক-নির্দেশনায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন।
পানি ও স্যালাইন খেয়ে যেন কিছু সময়ের জন্য হলেও প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে কাজ করতে পারেন এজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আজিজুল হাকিম প্রমুখ।
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমু...
নিউজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আ...
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধা...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুল...
নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, মহাসড়ক...

মন্তব্য (০)