• লিড নিউজ
  • জাতীয়

মে দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছে প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ মে) বেলা ১১টার পর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সভায় যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিল হতে দুস্থ শ্রমিকদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হবে। 

১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে পরে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল; নিজেদের দাবিতে পর যুগে যুগে সোচ্চার হয়েছেন শ্রমিকরা।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিবসটি নানাভাবে পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এদিকে মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

“শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত

১

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত “শিশু অধ...

image

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধ...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শি...

image

‎নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্...

৩

নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নে...

image

খুলনায় নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস স...

image

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধ...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকার...

  • company_logo