ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ১২ বছর বয়সী আবির আহমেদ নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিটে রুপগঞ্জের বরপা বাগানবাড়ী মাদ্রাসার সামনে থেকে নিখোঁজ হন আবির আহমেদ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবিরের বাবা শামসুল আলম।
আবির আহমেদ রুপগঞ্জের সুতালাড়া গ্রামের মো. শামসুল আলমের সন্তান।
জিডিতে বলা হয়, আবিরের গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গাঢ় আকাশী রংয়ের জুব্বা পাঞ্জাবী ও পায়জামা ও সাদা রংয়ের টুপি। তার আনুমানিক উচ্চতা ৪ফুট ৭ ইঞ্চি।
অনেক খোঁজাখুজি করেও আবিরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্তানকে না পেয়ে শোকে পাগল প্রায় আবিরের পরিবার। কেউ আবিরের সন্ধান পেলে ০১৪০৬৬৫৮৩০০ এই নাম্বারে অথবা নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার সুতালারা গ্রামে শামসুল আলমের পরিবারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)