• উদ্যোক্তা খবর

তৃষ্ণার্ত মানুষের মাঝে বিডি ক্লিনের সুপেয় পানি বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তীব্র গরমে তৃষ্ণার্ত-ক্লান্ত মানুষের মাঝে সুপেয় পানি, স্যালাইন পানি ও শরবত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বিডি ক্লিনের নিজস্ব অর্থায়নে শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় সাধারণ মানুষের হাতে বিশুদ্ধ পানি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জনজীবনে স্বস্তি ফেরাতে রিক্সা, অটোরিক্সা ও সিএনজি চালক এবং পথচারীদের মাঝে নিরাপদ ও সুপেয় পানি, স্যালাইন পানি ও শরবত বিতরণ করা হয়। তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান পথচারীরা।

পর্যায়ক্রমে সোনারগাঁওয়ের কাঁচপুর বাস ও ট্রাক টার্মিনাল, মেঘনা লঞ্চঘাট, বারদী আশ্রম, আনন্দ বাজারসহ ৬টি স্থানে বিনামূল্যে এই পানি বিতরণ করা হবে। তাপদাহকালীন এই বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানা। 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে সোনারগাঁওয়ে বৃহস্পতিবার সোনারগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দুই দিন ৪১.২ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে তাপমাত্রা। তীব্র তাপদাহের পাশাপাশি বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ট প্রাণিকুল। এ অবস্থায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে  নিরাপদ ও সুপেয় পানি বিতরণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশ সোনারগাঁও ইউনিট।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo