ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পুলিশ অফিস পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় পিপিএম। রোববার (২১ এপ্রিল) কুড়িগ্রাম পুলিশ অফিস এর ১ম অর্ধ-বার্ষিক হিসাব পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় পিপিএম। পরিদর্শন সময়ে তিনি কুড়িগ্রাম পুলিশ অফিসের সার্বিক কার্যক্রম, হিসাব ও বাজেট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র, ফাইল ও নথিসমূহের পুঙ্খানুপুঙ্খু পর্যবেক্ষণ, পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়নের জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি সাথে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ই...
নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ছয় কর...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ম...

মন্তব্য (০)