• লিড নিউজ
  • জাতীয়

আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার ১৪তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ 

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (আইআরইএনএ) এর ১৪তম অধিবেশন-২০২৪ আজ  সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়। 

এ অধিবেশনে 'আউটকাম অফ কপ২৮: ইনফ্রাস্ট্রাকচার, পলিসিস অ্যান্ড স্কিলস ফর ট্রিপলিং রিনিউয়্যাবলস অ্যান্ড অ্যাক্সিলারেটিং দ্যা এনার্জি ট্রানজিশন' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ অধিবেশনের মূল উদ্দেশ্য হল অংশগ্রহণকারী দেশগুলোতে ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন তিনগুণ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা। 

বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের নেতা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান এমপিসহ তানভীর শাকিল জয় এমপি, নাদিয়া বিনতে আমিন এমপি এ অধিবেশনে অংশগ্রহণ করেন। 

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,...

image

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...

image

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...

image

‎জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরি...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...

image

সারা দেশের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

  • company_logo