• শিশু সংবাদ

কুষ্টিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহেদ আলী (০৮) এবং তার ফুফাত বোন তানজিদা আফরিন শেফা (১৩) ’র মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত শাহেদ আলী, জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তানজিদা আফরিন শেফা কুমারখালী উপজেলার শেরকান্দী গ্রামের মোঃ শামীমের কণ্যা। তারা দুজন মামাত ফুফাতো ভাই বোন।

মৃত শাহেদ আলীর পিতা আলমগীর জানান, ঈদের পরের দিন তার বোন এবং বোনের মেয়ে শেফা তাদের বাড়ীতে বেড়াতে আসে। আজ (বুধবার) দুপুরের দিকে তার ছেলে শাহেদের সাথে শেখা বাড়ীর পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। তারা দুজন পানিতে নামার পর প্রথমে শাহেদ আলী পানিতে তলিয়ে যায়। এসময় শেফাতাকে খোজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার ডাক্তার দুই জনকেই মৃত ঘোষনা করেন।

কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, পানিতে মৃত শাহেদ এবং শেফার পিতা এবিষয়ে কারো প্রতি কোন অভিযোগ না দেওয়ায় দুইজনের মহদেহ আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় ওই এলাকায়ে শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে, কুষ্টিয়ার জিয়ারখী এলাকার নজরুল ইসলামের ছেলে আলিফ (৩) নামে এক শিশু খেলা করার সময়ে পুকুরে ডুবে মারা যায়।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo