ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ঢাকা ফিরছিল।
জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে তেজগাঁও মাছের আড়তে সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, তেজগাঁওয়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের বগি কারওয়ান বাজারের কাছে লাইনচ্যুত হয়। আপাতত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। সেখানে উদ্ধার কাজ চলছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনাস্থল এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে কারওয়ান বাজার রেলক্রসিং ও মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনও লাইনে আটকে থাকে।
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,...
নিউজ ডেস্ক : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকার...
নিউজ ডেস্ক : ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থল...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতী...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশি...

মন্তব্য (০)