• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশে মিয়ানমারের আরও ১২ সেনার আশ্রয়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আষাঢ়তলী-জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্তপথে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর আরও ১২ সদস্য। মঙ্গলবার সকালে মিয়ানমারের ১২ সেনা সদস্য সীমারেখা অতিক্রম করে প্রাণের ভয়ে বাংলাদেশ আশ্রয় গ্রহণ করেন। পরে তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, মিয়ানমারের অভ্যন্তরে সরকারের জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মি (এএ) বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। সংঘাতে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যরা জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন।

ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য বাবুল কান্তি চাকমা জানান, ফাত্রাঝিরি রেজু আমতলীপাড়া সীমান্তপথে ২ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সংঘাত চলমান থাকায় এদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, জামছড়ি সীমান্তপথে নতুন করে আরও ১০ জন মিয়ানমারের বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সকালে ১২ জন বিজিপি সদস্য সীমান্তপথে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করে বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরে তাদের দেশের বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সঙ্গে চলে আসছে তুমুল যুদ্ধ। চলমান সংঘর্ষের কারণে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সঙ্গে যুদ্ধ ময়দানে টিকতে না পেরে সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সদস্যরা প্রাণের ভয়ে বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরে এসে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত ২০৩ জন সেনা ও বিজিপির সদস্য বাংলাদেশের আশ্রয়ে আছেন।

এর আগে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাসহ ৩৩০ জনকে দুই দেশের সমঝোতার মাধ্যমে গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo