• প্রশাসন

কুড়িগ্রাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় গত পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখে কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান কমিটির সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ মুর্শেদ, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, ঈদ এবং নববর্ষে রাউন্ড দ্য ক্লোক পুলিশি নিরাপত্তা টহল, গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সদস্যরা নিজের ও পরিবারের ঈদ আনন্দকে তুচ্ছ করে কুড়িগ্রামের নাগরিকদের বৃহত্তর পরিবার ভেবে নির্মোহভাবে কঠোর পরিশ্রমের সাথে দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করেছে। 

সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেলের সেবার মান উন্নয়ন, তিস্তা প্রজেক্টের অগ্রগতি, ব্রক্ষপুত্র ব্রীজের অগ্রগতি, ধরলা পাড়ে প্রস্তাবিত ইপিজেড নির্মানে সকলের সহযোগীতা কামনা এবং সভায় উপস্থিত বক্তাগণ কুড়িগ্রামে রেলের উন্নয়ন, বাস টার্মিনালের সম্প্রসারন, সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালু, রৌমারী ঘাটে ফেরি চালু সহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ সমূহ তুলে ধরেন। 

 

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo