ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের আঞ্চলিক সাংস্কৃতিক সংঘ সাড়ম্বরে বাংলা নতুন বছরকে সাদরে বরণ করেছে। পহেলা বৈশাখ রবিবার এ উপলক্ষ্যে উপজেলার আনকুটিয়া গ্রামে র্যালী, পানতা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের শিল্পী বজলুল হক সুসানের সভাপতিত্বে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠানে র্যালী, পানতা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইন, গীতিকার ইশারত আলী, গীতিকার ইকবাল কবীর রনজু, গীতিকার মোহাইমিনুল হালিম, দেওয়ান সাহবুবুর রহমান চন্দন, সহকারি অধ্যাপক নুর মোহাম্মদ বেনজীর, এম এ আলীম আবদুল্লাহ, ইউপি সদস্য নুরুল ইসলাম, দিরাজুল ইসলাম, ডাঃ ফারুক হোসেন, এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, শেখ মশিউর রহমান রতন, হুমায়ুন খাঁন, এনামুল হক, তুষার, চপলা, সঞ্চারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখকে স্বাগত জানাতে “এসো হে বৈশাখ এসো এসো” সহ বৈশাখের গান পরিবেশন করেন সংঘটির শিল্পীরা।
নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...
নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...
নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...
নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

মন্তব্য (০)