• তথ্য ও প্রযুক্তি

৬ মাসের মধ্যে বগুড়ায় জয় ডি-সেট সেন্টার নির্মাণের কাজ শুরু হবে: প্রতিমন্ত্রী পলক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার মানুষের জন্য প্রধানমন্ত্রী একের পর এক উপহার দিয়ে চলেছেন। যার মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক এবং বগুড়া- সিরাজগঞ্জ রেলপথ। এখন তাদের লক্ষ্য বগুড়ায় তরুণ তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এবং জয় ডি- সেট সেন্টার নির্মাণ করা। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে বগুড়ায় জয় ডি-সেট সেন্টার এবং আগামী অর্থ বছরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজ শুরু করা হবে। যার মাধ্যমে বগুড়াকে স্মার্ট  বগুড়া হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে শহরের শিববাটি এলাকায় দুইটি প্রকল্পের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। 

গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বগুড়ায় শেখ কামাল আইটি সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার যেটা শতকোটি টাকার প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। যা খুব অল্প সময়ের মধ্যে একনেকে অনুমোদন পাবে মর্মে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া দ্বিতীয় উপহার জয় ডি-সেট সেন্টার যার অনুমোদন হয়ে গেছে যা আগামী ছয় মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে এবং অল্প কিছুদিনের মধ্যে এই কাজের টেন্ডারে যেতে পারবে তারা। ১৫ কোটি টাকা নির্মাণ ব্যয়ে চারতলার এই ভবন হবে প্রশিক্ষণ কেন্দ্র ও সরকারের সেবা কেন্দ্র। এখানে জয় ডি- সেট সেন্টার এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ হলে বগুড়ার হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। 

এছাড়াও বগুড়ায় ডাকঘর পরিদর্শনের ব্যাপারে প্রতিমন্ত্রী পলক বলেন, বগুড়ার ডাক বিভাগকে আরও আধুনিক আইন করা হবে।  আমরা নতুন টেলিকম আইন করতে যাচ্ছি তেমনি নতুন ঢাকা ইনো করা হচ্ছে।  আমাদের লক্ষ্য প্রত্যেক ডাকঘর হবে স্মার্ট ডাকঘর।  এ সকল কিছু বাস্তবায়ন হলে বগুড়া স্মার্ট বগুড়ায় রুপান্তরিত হবে। 

জমি পরিদর্শনের সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নম্বর ছাড়াই আইপ্যাডে চালু করা যাবে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফোন নম্বরের বাধ্যবাধকতা থেকে আরও একধাপ সরে এলো মে...

image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

  • company_logo