• তথ্য ও প্রযুক্তি

সেকেন্ড হ্যান্ড বাইক, কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

 তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেকেই সাধ্যের মধ্যে বাইক কিনতে চান। আবার অনেকে বিভিন্ন পুরোনো মডেলের বাইক সংগ্রহে রাখতে পছন্দ করেন। আপনি যে জন্যই সেকেন্ড হ্যান্ড বাইক কিনুন না কেন কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

বর্তমানে অনেকেই দুই চাকা গাড়ি নতুন কেনার থেকে পুরোনো কিনতেই বেশি পছন্দ করেন। কিন্তু সেই গাড়ি কেনার পরে অনেক ক্ষেত্রেই মালিক বিপদে পড়েন। তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো। কারণ অনেক সময় কম বাজেটের কারণে পুরোনো গাড়ির দিকে ঝোঁকেন ক্রেতারা। তবে কারও কাছ থেকে পুরোনো বাইক কেনার আগে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে।

কী কী বিষয়ের ওপর আপনাদের নজর দিতে হবে-

>> পুরনো বাইক কেনার আগে আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে মোটর বাইকটির মালিকানা, রেজিস্ট্রেশন, ও মোটরসাইকেলের অন্য সব কাগজ পত্র ঠিক আছে কি না। এখন কেউ কেউ জাল কাগজপত্র তৈরি করে চুরির বাইক বিক্রি করার চেষ্টা করে।

>> বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ট্যাক্স টোকেন ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করে দেখুন।

>> এছাড়াও যেখানে মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন হয় সেখানে গিয়ে খোঁজ নিতে হবে যিনি গাড়ি বিক্রি করছেন তার নামেই গাড়িটি রয়েছে কি না।

>> দেখে নিতে হবে যে মডেলের গাড়িটি কিনছেন সেই মডেলের গাড়িটি এখন পাওয়া যাচ্ছে কি না। গাড়ির কোনো সমস্যা হলে তার সব পার্টস পাওয়া যাবে কি না সেই বিষয়টি দেখে নেওয়া প্রয়োজন।

>> এর পাশাপাশি সেই গাড়িটি কত কিলোমিটার চলেছে, কত কিলোমিটার তেল সার্ভিস দেয়, সব বিষয় খতিয়ে দেখার পরেই কারও কাছ থেকে পুরোনো গাড়ি কিনতে পারেন।

>> দামাদামির সুযোগ থাকলে তার সর্বোচ্চ ব্যবহার করুন, যদি আপনি বাজেট সচেতন হয়ে থাকেন। ব্যবহৃত মোটরসাইকেলের আসলে কোনো নির্দিষ্ট দাম হয় না। তবে যে মডেলের বাইক কিনছেন সেটির বাজারমূল্য আগে জেনে নিন। এতে বুঝতে পারবেন আপনার এতে লাভ হবে নাকি লোকসান।

মন্তব্য (০)





image

নম্বর ছাড়াই আইপ্যাডে চালু করা যাবে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফোন নম্বরের বাধ্যবাধকতা থেকে আরও একধাপ সরে এলো মে...

image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

  • company_logo