• শিশু সংবাদ

পঞ্চগড়ে বারুনী স্নান উৎসবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের বারুনী মহাস্নান উৎসবের প্রথম দিনে নদীর পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে  পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ধনঞ্জন আটোয়ারী উপজেলার চুচুলী বটতলী এলাকার রবি চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ জানান, শিশুটি তার বাবা-মায়ের সাথে উৎসবে অংশগ্রহণ করে। দুপুরে শিশুটিকে নদীর পাড়ে রেখে তার বাবা-মা একত্রে করতোয়া নদীর পানিতে পবিত্র হওয়ার জন্য গোছলে নামে। এদিকে সকলের অজান্তে শিশুটি নদীর পানিতে নামলে ডুবে যায়। পরে তাকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo