• প্রশাসন

ঈদ উপলক্ষে জেলা ট্রাফিকের সচেতনতমূলক লিফলেট বিতরণ 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ "ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ি ফিরুন" এই স্লোগানে ঈদ উপলক্ষে লালমনিরহাট ট্রাফিক জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। 

বৃহস্পতিবার (০৪ এপ্রিল)  দুপুর ১টার দিকে লালমনিরহাট সদর ট্রাফিক পুলিশের আয়োজনে আগামী ঈদ-উল ফিতর উপলক্ষে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে চালক, যাত্রী ও সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ  করেন। লিফলেট বিতরণ কাজের উদ্বোধন করেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।

লিফলেটে রয়েছে যাত্রী ও চালকদেরকে সতর্কমূলক পরামর্শ সহ  জরুরী প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার এবং  ৯৯৯ এ কল দেয়ার পরামর্শ, সেই সাথে  যাত্রাপথে অন্যের দেয়া কিছু না খাওয়া,  যাত্রী এবং চালকের মধ্যে সমন্বয় করে চলা,  যাত্রী হয়রানি বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফয়জুর হক, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই এডমিন) আশীষ কুমার পাল, ট্রাফিক ইন্সপেক্টর মনির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর ইসলামসহ সঙ্গীয় সার্জেন্ট ও পুলিশসদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo