• শিশু সংবাদ

পাবনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

  • শিশু সংবাদ

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে আল আমিন হোসেন (১২) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমিন হোসেন রামনাথপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে আল-আমিন বাড়ির পাশে একটি পুকুর গোসল করতে যায়। বন্ধুদের দেখাদেখি আল-আমিন পুকুরে লাফ দেয়। পুকুরের গভীরতা বেশি থাকায় সে তলিয়ে যায়। বন্ধুদের ডাকাডাকিতে স্থানীয়রা এসে আল আমিনকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। আল-আমিন সাঁতার জানতো না। বন্ধুদের দেখাদেখি পুকুরের লাফ দিয়ে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আল-আমিনের মৃত্যু নিয়ে আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo