• স্বাস্থ্য

নড়াইলে পল্লী চিকিৎসক ও ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক পল্লী চিকিৎসক ও একটি ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মার্চ) নড়াইল সদর হাসপাতালের সামনে নড়াইল ডায়াগনস্টিক ও অংকন ফার্মেসিকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নড়াইলের সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নড়াইল সদর হাসপাতাল রোডের নিউ নড়াইল ডায়াগনস্টিকের পল্লী চিকিৎসক হীরক কুমার দাসকে বিভিন্ন অনিয়ম ও এখতিয়ারের বাইরে চিকিৎসা প্রদানের জন্য ২০ হাজার টাকা ও অংকন ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশিস বিশ্বাস ও  আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, বিভিন্ন অনিয়মের জন্য এক পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা ও একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo