• লিড নিউজ
  • অর্থনীতি

কার্যকর হয়েছে ডিজেল-কেরোসিনের নতুন দাম

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যকর হয়েছে ডিজেল ও কেরোসিনের নতুন দাম। ২ টাকার ওপরে কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সার বদলে বিক্রি হচ্ছে ১০৬ টাকায়।

সোমবার রাজধানীর বিভিন্ন ফুয়েল স্টেশন ঘুরে ক্রেতাদের তেমন চাপ দেখা যায়নি। ডিজেলের দাম কমায় ভাড়া কমানোর প্রশ্নে চালকরা দাবি করেন, তারা আগের থেকেই ভাড়া কম নিচ্ছেন। তাই নতুন করে সমন্বয় করা দামে আবার ভাড়া কমালে লোকসান গুনতে হবে তাদের।

এর আগে রোববার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়। তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। 

মূলত, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার।

 

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo