• জাতীয়

নির্বাচন খারাপ হলে গণতন্ত্র বিপন্ন হবেঃ নির্বাচন কমিশনার

  • জাতীয়

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলছেন,বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে কিনা শুধু পেপার পত্রিকায় দেখছি।তবে জামায়াত কোন নিবন্ধিত দল নয় আর আইন মেনে নির্বাচনে করতে হবে।আর জামায়াত-অজামায়াত বুঝিনা,দেশের নাগরীক হলে নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন।নির্বাচন হবে সুষ্টু অবাধ ও নিরোপক্ষ এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।আর এ উপজেলা পরিষদ নির্বাচন এলাকায় কোন সিসি ক্যামেরা থাকছেন না বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার।

রোববার(৩১ মার্চ)দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক,পুলিশ সুপার,রিটানিং অফিসার,সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিয়ে মতাবনিময় সভা করেন নির্বাচন কমিশনার।উপজেলা নির্বাচন উপলক্ষে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন,মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততা,দেশপ্রেম ও নিরপেক্ষতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরেছে ভোটারদের।৬ষ্ট ধাপে রংপু রংপুর বিভাগের ১৯টি উপজেলায় ১ হাজার ২শ ৮টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্টিত হবে।

নির্বাচন কমিশনার বলেন,জাতীয় নির্বাচনের পর কমিশন নিয়ে কোনো নেগেটিভ কথা আর শোনা যায় না।ফলে নির্বাচন কমিশনের জন্য আস্থার জায়গা তৈরি হয়েছে।আমরা শুরু থেকেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের ও ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করেছি।

তিনি বলেন,উপজেলা ভোটে যেহেতু দলীয় প্রতীক নাই,এ জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।ভোটের পরিবেশ ভালো থাকায়, ভোটার উপস্থিতিও বাড়বে। একইসাথে বাড়বে দ্বন্দ্ব।এজন্য প্রশাসনের মাঝে সমন্বয় ও নিরপেক্ষতা দরকার। দৃঢ় সমন্বয়ের মধ্য দিয়ে প্রশাসনের আন্তরিকতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

রাশেদা সুলতানা আরও বলেন,উপজেলা নির্বাচন সব ধরনের প্রভাব থেকে মুক্ত থাকবে। এ ক্ষেত্রে যত শক্তিশালী প্রার্থী হউক না কেন, কেউ নির্বাচনে আইনের বাইরে গেলে সঙ্গে সঙ্গেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নেই।সেই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচন কমিশনের আইনের বাইরে গেলে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি আরও বলেন,খারাপ নির্বাচন হলে গণতন্ত্র বিপন্ন হবে, তা আমরা চাই না। আমরা এ প্রজন্মের মাঝে ভালো নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবে নির্বাচন কলুষিত হয় এ ধরনের কর্মকাণ্ড অতীতে মেনে নেওয়া হয়নি, ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,কোনো প্রকার ফেক কিংবা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা যাবে না, সেই সঙ্গে নির্বাচন কমিশনের সকল নিয়মের মধ্যে থেকে সংবাদ পরিবেশন করতে হবে। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়,জেলা প্রশাসক রংপুরের মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিন।এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের ৫৮ উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ বিভিন্ন নির্বাচন কর্মমর্কতারা।এসময় সকল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসন বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

‎রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক...

image

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনার জন্য নি...

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্প...

image

একটি ইসলামিক চিন্তাধারার দলকে নির্মূল করতে শাপলা চত্বরে হ...

নিউজ ডেস্কঃ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, একটি ইস...

image

টানা পাঁচদিন সব বিভাগে বৃষ্টির আভাস ‎

নিউজ ডেস্কঃ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থা...

image

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদে...

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক প্রধানমন্ত্র...

  • company_logo