• লিড নিউজ
  • জাতীয়

বৈদ্যুতিক তারে ফয়েল পেপার আটকে দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মেট্রোরেলের বৈদ্যুতিক তারের সঙ্গে ফয়েল পেপার আটকে যাওয়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।   রোববার (৩১ মার্চ) সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন চলাচলের কথা থাকলেও ৮টা ৪৫ মিনিটের পর সেটি চালু হয়।

এদিন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে। এটি সরাতে অল্প সময় লাগলেও মেইনটেনেন্স টিম ওই সময় না থাকাতে এটি এক ঘণ্টার মতো সময় লাগে।

এদিকে দুই ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সামাজিকমাধ্যমে অনেকেই পোস্ট করে অন্য উপায়ে গন্তব্যে যাওয়ার কথাও বলেন।

জুবায়ের শুভ নামে একজন সকাল সাড়ে আটটায়  লেখেন, সকাল থেকে মেট্রোরেল বন্ধ।  

মাহাফুজুল করিম নামে একজন লেখেন, মেট্রোরেল বন্ধ। বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন।

মতিঝিলের যাত্রী মো. রবিউল ইসলাম বলেন, সকালে উত্তরা উত্তর স্টেশনে গিয়ে দেখি ট্রেন নেই। এরপর জানানো হয় যান্ত্রিক ত্রুটির কথা।  

এদিকে দিনের প্রথম মেট্রোট্রেন স্টেশনগুলোতে না আসায় অনেকেই ভেবে নেন আজ হয়ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যে কারণে ফেসবুকে ট্রাফিক অ্যাল্যার্ট গ্রুপে পোস্ট করেন এই বিষয়ে।  

ফেসবুকেই আবার অনেকেই পোস্ট করে জানান, সকাল ৮ টা ৪৮ মিনিটে তারা স্টেশনে ট্রেন পেয়েছেন।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo