• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় ঝড়-বৃষ্টি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আজ রোববার সকালে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি এলাকায় ঝড় ও বৃষ্টি হয়েছে। তবে দিনের বাকি সময় বৃষ্টি হওয়ার খুব বেশি সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অবশ্য কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা খানিকটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানিয়ে বলেন, ঢাকায় সকাল পৌনে ৭টার দিক থেকে বৃষ্টি ও ঝোড়ো হওয়া শুরু হয়। ঢাকায় ৮৩ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।

তিনি জানান, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কিছু অংশে আজ বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের পরের অংশে বৃষ্টি আর খুব বেশি হবে না।

বজলুর রশিদ আরও বলেন, এই বৃষ্টি হয়েছে মূলত পশ্চিমা লঘুচাপের কারণে। এখন প্রাক–মৌসুমি বায়ুর সময়। এই সময়টাই সাধারণত সকালে বা বিকেলের দিকে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি আসে।

মার্চ মাসে দেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫২ দশমিক ৪ মিলিমিটার। চার দিন আগে পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের গড় বৃষ্টির চেয়ে ১৫ শতাংশ বৃষ্টি বেশি হয়েছিল। আর ঢাকায় এ মাসে গড় বৃষ্টির পরিমাণ ৬৫ দশমিক ৮ শতাংশ।

 

মন্তব্য (০)





image

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

১

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পাঁচ বছর বিরতির পর আবারও টাঙ্গাইলে ...

image

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

২

নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৫

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

  • company_logo