• লিড নিউজ
  • জাতীয়

বাজার নিয়ন্ত্রণে-ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে বিক্রি,স্বাস্থ্যের জন্য ক্ষতিকরঃ ডিজি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরের মতো বলেছেন,অভিযান চলে যাওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে মূল্যবৃদ্ধির প্রবণতা আছে।এব্যাপারে সংশ্লিষ্ট বণিক সমিতি গুলোকে কাজ করতে হবে।  আর বিএসটিআইয়ের মহাপরিচালক  বলেছেন, শুধু আইন আদালত দিয়ে নয়,নকল ভেজাল পণ্য প্রতিরোধ এর্ নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রনে সবার বিবেককে জাগ্রত করতে হবে। শনিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় রংপুর নগরীর সিটি বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ভোক্তা মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান এবং বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম বলেন।

এর আগে তারা সিটিবাজারের প্রবেশ মুখের ফলফলাদি,খেজুর, তরিতিরকারি এবং সয়াবিন তেলের দোকানে দোকানে অভিযান চালান।এসময় ভোক্তা কামরুজ্জামান স্টোরকে ১ হাজার এবং বিএসটিআই হাবিবুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দাবি করেন বাজার মনিটরিংয়ের কারণেই রমজানের শুরুতে বেড়ে উঠা পণ্যের দাম এখন কমেছে। মহাপরিচারক বলেন,বেগুনের কেজি ১০০ টাকা ছিল, একদিন সেটি মিডিয়ায় প্রচার হয়েছে।বর্তমানে দাম কমে বেগুন এখন রংপুরে ৩০ টাকা কেজি, লেবুর হালি ৮০ টাকা প্রচার হলেও বর্তমানে ২৫ থেকে ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে।সেটি মিডিয়ায় প্রচার হয়নি।

মিডিয়ায় উচ্চ দ্রব্যমূল্যের বিষয়টি প্রচার হলেও পণ্যের দাম কমার বিষয়ে প্রচার হয় না।যার ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সুযোগটা গ্রহণ করে। ভোক্তার ডিজি বলেন,পবিত্র মাহে রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্য কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি।তাছাড়া আমরা বাজারে আসলে দাম কমে,চলে গেলে আবার দাম বাড়ে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি।

অন্যান্য জেলায় এই মনিটরিং করা হচ্ছে। তিনি আরও বলেন,নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্য কমছে।এর ফল হিসেবে ৮০০ টাকার তরমুজ আজকে ২০০ টাকা বিক্রি হচ্ছে।গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ টাকায় এবং ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিজি বলেন,প্রতিটি জেলায় ভেজাল,নকল প্রতিরোধে কাজ করছি।রংপুরের বাজারে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে রেখে বিক্রি করা হচ্ছে,যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তাছাড়া ড্রামে রাখার কারণে কোনটা সয়াবিন তেল আর কোনটা পাম ওয়েল সেটা বোঝা কষ্ট হয়। সিটি বাজার মনিটরিংয়ের সময় বিএসটিআইয়ে নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ মোট দুইজন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম,জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান,রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।পরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের সাথে কর্মশালায় অংশ গ্রহন করেন।

মন্তব্য (০)





image

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশ...

image

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

২

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পাঁচ বছর বিরতির পর আবারও টাঙ্গাইলে ...

image

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

৩

নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

৪

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

৫

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

  • company_logo