• লিড নিউজ
  • জাতীয়

শেষ দিনের মতো চলছে ট্রেনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ যাত্রার আজ সপ্তম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ যারা অগ্রিম টিকিট নিচ্ছে তারা আগামী ৯ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।

শনিবার (২৯ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২ টা থেকে বিক্রি শুরু হবে। এর মধ্য দিয়ে ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে। দ্বিতীয় ধাপে আগামী ৩ এপ্রিল থেকে ঈদের ফিরতি যাত্রার টিকিট ইস্যু করা হবে যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। যাত্রীদের অনলাইনে এই টিকিট ক্রয় করতে হচ্ছে। 

এবার ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীরা অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া আন্তঃনগর ট্রেনের সকল আসন বিক্রি বরাদ্দকৃত সাধারণ শ্রেণীর মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। 

এছাড়া রেলে যাত্রীদের নিরাপদে ভ্রমণে অগ্নি নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ৷ যাত্রীদের নির্বিঘ্নে প্লাটফর্মে প্রবেশ ও জনভোগান্তি এড়াতে কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট স্টেশন এবং জয়দেবপুর জংশনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। 

এর আগে গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এবার প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০ টি টিকিট বিক্রি করা হচ্ছে।

মন্তব্য (০)





image

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

১

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পাঁচ বছর বিরতির পর আবারও টাঙ্গাইলে ...

image

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

২

নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

৩

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৫

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

  • company_logo