• স্বাস্থ্য

গাইবান্ধায় নির্মাণ হচ্ছে নগর স্বাস্থ্য কেন্দ্র

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: চিকিৎসা সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি এর অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গাইবান্ধার পৌর শহরের সবুজপাড়ায় নির্মিত হচ্ছে ৪ তলা বিশিষ্ট নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন বা পিএইচসিসি ভবন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে পৌর শহরে সবুজ পাড়া ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় এই ৪ তলা নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করেন গাইবান্ধা সদর-০২ আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবির এমপি। এই স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ হলে এই এলাকার সুবিধাবঞ্চিত শত শত মানুষ সহজেই চিকিৎসা সেবা হাতের নাগালে পাবে।

সেই সঙ্গে তারা আর দাবি করেন,চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে করে দালাল চক্রের হাতে না পড়ে সে ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। গাইবান্ধা সদর-০২ আসনের এই সংসদ সদস্য শাহ সারোয়ার কবির বলেন,বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গাইবান্ধায় নগর স্বাস্থ্য কেন্দ্র নির্মান করা হচ্ছে।

এখানে যাতে করে জনসাধারণের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত হয় সেই ব্যাপারে কাজ করার আশ্বাস প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো সাবিউল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো বাবলু মিয়া,বিশিষ্ট ঠিকাদার মো শাহেদ হোসেন জসিম সহ প্রমুখ।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo