• প্রশাসন

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আড়াইহাজারের আহসান উল্লাহ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দূপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিপিএম (বার) তার হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।

জানা গেছে, গত ৯ অক্টোবর ২০২৩ সালে তিনি আড়াইহাজার থানায় যোগদান করেন। অল্প দিনেই তিনি আড়াইহাজারবাসীর আস্থা অর্জন করতে পেরেছেন। বিশেষ করে ডাকাত দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ পারদর্শীতা দেখিয়েছেন। আড়াইহাজারের সাধারণ মানুষের দৃষ্টিতে ওসি আহসানউল্লাহ খুব দক্ষ কর্মকর্তা।

তিনি সুচারুভাবে দেশের এই ক্রান্তিলগ্নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। তিনি যোগদান করার পর থেকেই ডাকাতি কমে যাওয়া একাধিক ডাকাতির ঘটনায় রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়েছেন। তাছাড়াও ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও আইন শৃংখলা স্বাভাবিক রাখতে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo