• প্রশাসন

কুড়িগ্রামে ভূটানের রাজার আগমন উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তা ব্রিফিং

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এঁর আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মার্চ কুড়িগ্রাম জেলা সফরে আসবেন ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ভূটানের রাজার কুড়িগ্রাম আগমন উপলক্ষ্যে বুধবার(২৭ মার্চ) সকাল ১১ টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রামে ভূটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কুড়িগ্রাম সফরে আসবেন ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তাঁর এই সফরকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের ভিভিআইপি নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ ভিভিআইপি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। নিরাপত্তা ব্রিফিংয়ে বিভিন্ন জেলা ও রিজার্ভ ফোর্স থেকে আগত পুলিশ সদস্য, গোয়েন্দা সদস্য ও ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র পুলিশ অফিসাররাও নিরাপত্তা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo