• উদ্যোক্তা খবর

নওগাঁয় নাগরিক ফোরাম গঠন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নাগরিক ফোরাম গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় রূপান্তরের কারিগরি সহায়তায় আস্থা প্রকল্পের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করছে ডেমক্রেসিওয়াচ। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে শহরের এটিম মাঠ সংলগ্ন ডেমক্রেসিওয়াচ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার, রানী এনজিও চেয়ারম্যান ফজলুল করিম খাঁন, বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, মানবাধিকারকর্মী, শিক্ষক, সংস্কৃতিককর্মী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার ৩০জন ব্যক্তি অংশগ্রহণ করে। এসময় কমিটি গঠন ও তার কার্যক্রম বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচের ক্লাস্টা কোডিনেটর এসএম-মহিউদ্দিন মঈন, জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ, মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম ও সিনিয়র ফিল্ড অফিসার রিমা আকতার। সভায় ৩০সদস্য বিশিষ্ট একটি আংশিক নাগরিক কমিটি গঠন করা হয়।

এসময় বক্তারা দেশের যুবকদের কাজে লাগিয়ে কিভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে এবং সমাজের বিভিন্ন জনকল্যাণকর কাজের মাধ্যমে বৈষম্য দূর করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই বিষয়ে মতামত উপস্থাপন করা হয়। এছাড়াও আমরা সবাই কি কি কাজের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই বিষয়েও মতামত উপস্থাপন করা হয়।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo