• স্বাস্থ্য

চমেক হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের চতুর্থদিনের মতো কর্মবিরতি

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক: শিক্ষানবিশ চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি এবং পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বকেয়াসহ ভাতা পরিশোধের দাবিতে টানা চতুর্থদিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। বুধবার (২৭ মার্চ) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এর আগে ২৪ মার্চ থেকে তাদের কর্মসূচি শুরু হয়।  

শিক্ষানবিশ চিকিৎসকদের এ আন্দোলন ২৮ মার্চ দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মুকেশ রঞ্জন দে।

তিনি বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের কর্মবিরতি চলছে। আগামীকাল স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকরা দেখা করবেন। তিনি সম্মত হলে আমাদের কর্মসূচি প্রত্যাহার করা হবে।  

প্রসঙ্গত, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা যৌথভাবে ৪টি দাবি দিয়েছেন। এর মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo