ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ ঢাকা-৮ এর এলাকাবাসীর নানা সমস্যা নিয়ে সরাসরি তাদের মতামত শুনবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।
তিনি আগামীকাল বুধবার (২৭ মার্চ) দুপুর ১ টায় কাকরাইলের ব্যাটারি গলির ৮১/১ মনোয়ারা মঞ্জিলের নিচতলায় তার অফিসে উপস্থিত হয়ে ঢাকা-৮ আসনের জন সাধারণের সমস্যা নিয়ে জনগণের সাথে কথা বলবেন। বাহাউদ্দিন নাছিম ভেরিফাইড ফেসবুক পেইজ এ এক পোষ্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি ফেসবুক পোষ্টে বলেন, প্রাণপ্রিয় ঢাকা-৮ এর সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রেরিত মতামতে অনেকেই আমার সাথে সরাসরি দেখা করে কথা বলতে চেয়েছেন তাদের জন্য এবং নতুন করে যারা আগ্রহী আছেন তাদের সবার জন্য আগামী ২৭ তারিখ দুপুর ১ টায় আমি আমার অফিসে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। অফিসের ঠিকানা নিচের ছবিতে দেয়া আছে।দেখা ও কথা হবে আমার নির্বাচনী এলাকার ভোটারদের সাথে। আপনারা যারা এখনো আপনাদের মূল্যবান মতামত প্রদান করেননি, তারা উপরের web address এর মাধ্যমে মতামত প্রদান করতে পারবেন। www.smartdhaka8.com।
বাহাউদ্দিন নাছিম ঢাকা ৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনী এলাকার জণগণের নানা সমস্যা দূর করার লক্ষ্যে www.smartdhaka8.com চালু করেন।এ ওয়েব সাইটের মাধ্যমে তিনি জণগণের নানা সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন।
নিউজ ডেস্কঃ নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনা...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...
নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স ...
নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন ন...
নিউজ ডেস্কঃ বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তু...

মন্তব্য (০)