• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সংসদীয় কূটনীতিকে কাজে লাগাতে হবেঃ স্পীকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদীয় কূটনীতি দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আঞ্চলিক স্তরে সংলাপ এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে জটিল সমস্যা সমাধানে সহায়ক হিসাবে প্রমাণিত। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সংসদীয় কূটনীতিকে কাজে লাগাতে হবে। 

তিনি ২৪ মার্চ(রবিবার) অপরাহ্নে সুইজারল্যান্ডের জেনেভাতে '১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি' উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনে 'পার্লামেন্টারি ডিপ্লোম্যাসি: বিল্ডিং ব্রিজেস ফর পীস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং' শীর্ষক আলোচনায়  অংশগ্রহণ করে এসব কথা বলেন।

"সংসদীয় কূটনীতিকে এমন একটি বিশ্ব তৈরিতে সহায়ক হতে দিন যা দারিদ্র্য, ক্ষুধা, যুদ্ধ এবং মানবিক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে যাতে মানবতার কল্যাণে সেতু নির্মাণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায়।"-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের উদ্ধৃতি দিয়ে স্পীকার বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র‍্য ও শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং সংসদীয় কূটনীতি এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 

স্পীকার বলেন, সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু এবং জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ, সিপিএ, পিইউআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সাথে জড়িত এবং সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি প্রচার করে। 

স্পীকার বলেন, জনপ্রতিনিধি হিসাবে সংসদ সদস্যরা এমন একটি বিশ্ব তৈরি করার অনন্য ক্ষমতা পান যেখানে প্রতিটি নাগরিকের আশা- আকাঙ্ক্ষা অর্জনের সমান সুযোগ থাকে এবং কেউ পিছিয়ে থাকে না। তিনি বলেন, জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সারা বিশ্বের সংসদ সদস্যরা দায়িত্ব পালন করেন।

স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ দারিদ্র্য ও শোষণমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করে চলেছে যেখানে সবার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ন্যায়বিচার সমান হবে।

তিনি বলেন, প্রত্যেকের জন্য মানবিক মর্যাদার জীবন নিশ্চিত করতে সংসদগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি,  আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎জানমাল রক্ষায় প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ...

নিউজ ডেস্কঃ রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে লক্ষাধিক টাকা ছিনত...

image

‎জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জা...

image

যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর দিচ্ছে...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যুব সমাজ...

image

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে বক্তব্য দেয়ার ক্ষেত্রে কার্যপ্র...

image

‎আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের ন...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শি...

  • company_logo