• লিড নিউজ
  • শিশু সংবাদ

ধামরাইয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু 

  • Lead News
  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ডোবার পানিতে পরে ইয়াসিন হোসেন(৫) ও হাকিম (৩) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  রবিবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এমন ঘটনা ঘটে।  ইয়াসিন ও হাকিম আব্দুল মালেক ও সালমা বেগমের দুই ছেলে। মালেক পাবনা জেলার বাসিন্দা। তিনি খাতরা এলাকার আয়নাল হকের বাড়ির ভাড়াটিয়া।  আব্দুল মালেক ইট ভাঙার কাজ করে। 

জানা যায়, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান তার বাড়ির দক্ষিণ পাশে রাস্তার পাশে মাটি কেটে ডোবা তৈরি করে রেখেছে।  গতকাল শনিবার (২৩ মার্চ) রাতে প্রচন্ড বৃষ্টি হয়ে সেই ডোবা পানিতে ভরে যায়। 

আজ রবিবার দুপুরের দিকে ইয়াসিন ও হাকিম নামে নামে আপন দুই ভাই খেলতে গেলে সেই ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ইয়াসিন ও হাকিমকে না পেয়ে তাদের মা সালমা বেগম খুঁজতে বের হয়। পরে স্থানীয়দের কাছে থেকে জানতে পারে তার দুই ছেলে লুৎফর চেয়ারম্যানের ডোবায় পরে গেছে। স্থানীয়দের সাহায্যে ইয়াসিন ও হাকিমকে পানি থেকে উদ্ধার করা হলেও দেখা যায় অনেক আগেই তারা দুই ভাই পানিতে ডুবে মারা গেছে। 

নিহ‌তের বাবা আব্দুল মালেক বলেন, আমাদের ধারনা খেলার সময় ছোট ছেলে হাকিম চেয়ারম্যানের তৈরি গর্তে পরে যায়।  তাকে বাঁচাতে বড় ছেলে এগিয়ে গেলে সেও ওই গর্তের পানিতে পরে মারা যায়। মা সালমা বেগম বারবার কান্নায় ভেঙে পড়ছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে । ধামরাই থানার পরিদর্শক এস আই সুজন সিকদার বলেন, ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর লাশ দুটি সুরাতহাল করা হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo