• লিড নিউজ
  • বিশেষ প্রতিবেদন

ফরিদপুরে কলেজ ছাত্র অপূর্বের সূর্যমুখী চাষে সফলতা 

  • Lead News
  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

 ফরিদপুর প্রতিনিধিঃ জমিতে সারি সারি বড় বড় গাছ, গাছের মাথায় ঢালার মতো বড় বড় ফুলগুলো চেয়ে আছে সুর্যের দিকে। এ চিত্র ফরিদপুরের সালথা উপজেলায়। পড়াশোনার পাশাপাশি পরীক্ষামূলক সূর্যমুখী চাষে সফল হয়েছেন ফরিদপুর সরকারী কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র অপূর্ব বিশ্বাস।

জানা যায়,  সফল এই কলেজ ছাত্র সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দরগাহ গট্টি গ্রামের  বাসিন্দা। বাড়ীর পাশে অনাবাদি ১৩ শতক জমিতে পরীক্ষামুলকভাবে সুর্যমূখী ফুলের চাষ করেছেন তিনি।

কলেজ ছাত্র অপূর্ব জানান, সূর্যমুখী চাষে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পূরণ হবে তেলের চাহিদা। সেই লক্ষে আমি নিজ উদ্যেগে বাড়ীর পাশে পরীক্ষামূলক ৩শ থেকে ৪শ ফুলের চারা রোপন করেছি। তারপর লেখাপড়ার অবসরে সময়ে চারাগুলোের পরিচর্যা করেছি। এতো বড় গাছ হবে কখনও ভাবতে পারিনি। বর্তমানে সুর্যমূখী ফুল অনেক সুন্দর হয়েছে৷  আগামী বছর বেশি করে ফুলের চাষ করবো ।

ফরিদপুরের অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস জানান, বাড়ীর পাশে যেসব জমি খালি পড়ে আছে, সেসব জমিতে  অপূর্ব এর মতো সুর্যমূখী চাষ করলে সুন্দর হবে। যুবকরা অপূর্ব এর মতো এগিয়ে আসুক।

 

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo