• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

ভাঙ্গায় কোডেকের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ 

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার   উপজেলার সদরদী রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা  হয়।  এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদা। ভাঙ্গা উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় ভাঙ্গা এরিয়া ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস পলাশের  সভাপতিত্বে এ সময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন কোডেকের সহকারী পরিচালক মো. রাশিদুল রেজা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কোডেকের পদস্থ কর্মকর্তা শাহিন পাঠান,সদস্যবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমুখ। এসময় শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে আনন্দিত হয়।

এ ব্যাপারে কোডেকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশিদুল রেজা বলেন, ‘কোডেক প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। বিগত দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এবার তিন শ’ স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ দেয়া হলো। আগামীতেও অসহায় মানুষের পাশে আমাদের সেবার হাত প্রসারিত থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষা,দারিদ্র দুরীকরন সহ সরকারের পাশাপাশি কোডেক কাজ করছে। তিনি কোডেক সহ সকলকে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর আহবান জানান। 

 

 

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo