• জাতীয়

মাগুরায়  যুব উন্নয়ন অধিদপ্তরের সনদপত্র, ভাতা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত 

  • জাতীয়

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের ১৬ তম ব্যাচের সমাপনী, সনদপত্র, ভাতা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে যুব ভবন হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এ,কে,এম, আহসানুল কবীর।

বক্তাগণ তাদের বক্তব্যে যুব শক্তিই উন্নয়নের উৎস, তারাই জাতির প্রাণ প্রবাহ বলে যুব সমাজকে অনুপ্রাণিত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ১ লক্ষ ৩৩ হাজার ৪০০টাকা ভাতা ও সনদ বিতরণ এবং ৩ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুব উদ্যোক্তাদের মাঝে ২ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo