• লিড নিউজ
  • জাতীয়

বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছেঃ আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সারাদিন মেঘলা আকাশ থাকলেও বুধবার রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পরিমাণও কমেছে। এরকম থাকতে পারে আরও বেশ কয়েক দিন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও বলা হয়েছে, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে শুক্রবার (২২ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ মো. উমর ফারুক জানিয়েছেন, আগামী ২৬ মার্চ পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে। ওই সময় আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা এই লঘুচাপের কারণেই এই সময় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মন্তব্য (০)





image

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

১

নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

৩

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৪

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

  • company_logo