• লিড নিউজ
  • জাতীয়

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের সঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে উপজেলার ছাগলছিড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস তিন যাত্রী মারা যায়। আহত হয় কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।

মন্তব্য (০)





image

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

১

নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

image

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত...

৩

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজ...

image

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্প...

৪

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কা...

image

‎ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য...

৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পা...

  • company_logo