• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

৪ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে ঢাকায় এসেছেন সুইডেনের রাজকন্যা ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এটিই প্রিন্সেস ভিক্টোরিয়ার প্রথম বাংলাদেশ সফর। সোমবার (১৮ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

তার সফরসঙ্গী হিসেবে আছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদের।

বাংলাদেশ সফরে সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন।

ইউএনডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরে সুইডেনের রাজকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতারা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। 

প্রিন্সেস ভিক্টোরিয়ার বাংলাদেশ সফরকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি খুলনার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় কয়রা উপজেলা পরিদর্শনে যাবেন।

ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্য বলছে, ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

মন্তব্য (০)





image

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি

নিউজ ডেস্ক : বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন মার...

image

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫০টি বিশেষ রিকশার...

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢ...

image

অভিবাসন সহযোগিতা, মেধা বিনিময় ও কর্মসংস্থানের ওপর গুরুত্...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়কমন্...

image

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড...

image

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাং...

নিউজ ডেস্ক : জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ...

  • company_logo