• শিশু সংবাদ

জামালপুরে জেলা পুলিশের শিশুদের জন্য ইসলামী কুইজ প্রতিযোগিতা

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা পুলিশ কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশুদের জন্য ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বাদ জুম্মা পুলিশ লাইন্স জামে মসজিদের জেলা পুলিশ কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে পুলিশ সদস্যদের বাচ্চা ও পুলিশ লাইন্স সংলগ্ন এলাকার শিশুদের জন্য ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাচ্চাদের মধ্যে পুরুষ্কার বিতরন করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জন ও চর্চার জন্য জেলা পুলিশ কর্তৃক আজকের এই আয়োজন। তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতি শুক্রবার এই আয়োজন করা হবে।

এতে শিশুদের মসজিদে এসে নামাজের প্রতি আগ্রহ ও ইসলামি জ্ঞান অর্জনের আগ্রহ বৃদ্ধি পাবে। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo