• শিশু সংবাদ

টাঙ্গাইলে এতিম শিশুদের সাথে ইফতার করলেন ডিসি মোঃ কায়ছারুল ইসলাম

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে পবিত্র রমজানের প্রথম রোজায় ইফতার করলেন  জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম। মঙ্গলবার ১২ মার্চ  জেলা প্রশাসকের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন সরকারি শিশু পরিবার বালিকায়  এই ইফতারের আয়োজন করা হয়।

একই সময়ে টাঙ্গাইল শান্তি কুঞ্জ মোড় সংলগ্ন বেপারীপাড়া এলাকায় সরকারি শিশু পরিবার বালকেও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল হক চৌধুরী। ইফতার মাহফিলে সরকারি শিশু পরিবারের (বালিকা) শতাধিক শিক্ষার্থী ইফতারিতে অংশ নেন। ইফতারের পূর্বে সরকারি শিশু পরিবারের সকল শিশুদের প্রতি রমজানের শুভেচ্ছা জানিয়ে তাদের খোঁজ নেন জেলা প্রশাসক। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার, জেলা সমাজসেবার উপপরিচালক মো. শাহআলম, ইউএনও সদর হাসান বিন মোহাম্মদ আলী, এনডিসি আল আমিন,  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার, সাবরিন, নাহিয়ান জান্নাত ও সরকারি শিশু পরিবার বালিকার উপ তত্ত্বাধায়ক তানিয়া আক্তার। ইফতারের পূর্বে শিশু পরিবারের ভাগ্য উন্নয়নে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগীতায় ছিলেন নাজির মো. সিরাজুল ইসলাম। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo