• লিড নিউজ
  • জাতীয়

পালিয়ে এলো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ২৯ সদস্য

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকা দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

 বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ২৯ সদস্যকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে, পরে তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে ২৯ বিজিপি সদস্যকে সীমান্তের ৪৫ নম্বর পিলারের কাছে নুরুল আলমের চা বাগান এলাকায় রাখা হয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে সেদেশের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে টিকতে না পেরে বিজিপির ২৯ সদস্য সকালে বাংলাদেশের সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়, পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের সীমান্তে আশ্রয় দেওয়া হয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম ও কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে জীবন বাঁচাতে গত ৪ ও ৫ ফেব্রুয়ারি কয়েক দফায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের সীমান্তরক্ষী, সেনা, সরকারি কর্মচারীসহ ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি বিজিবির সার্বিক তত্ত্বাবধানে তাদের সবাইকে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে জাহাজে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo